তালতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Date:

spot_img

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা মডেল মসজিদের হলরুমে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের শুরুতে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন তিনি।

শিক্ষা শিবিরে “মজবুত সংগঠন তৈরিতে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন বরিশাল অঞ্চলের অঞ্চল টিম সদস্য মোহাম্মদ শাহ আলম। তিনি তার বক্তব্যে সংগঠনকে শক্তিশালী ও আদর্শভিত্তিক করার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা আমির মাওলানা মো. মোহিবুল্লাহ হারুন, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুর নবী এবং বরগুনা জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান আল মামুন।
সমাপনী বক্তব্যে উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান সংগঠনের কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...