ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

Date:

spot_img

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আশোকাঠি এলাকার শারমিন ক্লিনিকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলের সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ভ্যানচালকের নাম বাবু লাল বিশ্বাস (৪০)। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামির বাড়ি এলাকার বাসিন্দা এবং সুকান্ত লাল বিশ্বাসের পুত্র।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয়দের দাবি, মহাসড়কে দ্রুতগতির যানবাহন চলাচল ও অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...