খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের শুরুতে শিববাড়ি মোড় এলাকার ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এরপর সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড়ের আশপাশের ফুটপাত দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়।

এ ছাড়া বিভিন্ন নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী, বিশেষ করে ফুটপাতের ওপর রাখা ইট ও বালুর কারণে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান জানান, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নগরীর ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...