হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় কৃষিজমি থেকে শ্যালো ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্য করার দায়ে দুই ড্রেজার মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা এবং ড্রেজার দুটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিকেলে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রশাসনের অনুমোদন ছাড়াই উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় শ্যালো ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষতি হওয়ার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ড্রেজার মালিককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি বা বালু উত্তোলন বন্ধে ড্রেজার দুটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুই ড্রেজার মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ড্রেজারের পাইপ বিনষ্ট এবং ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে আইন অনুযায়ী প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...