সেনা বহনকারী ভারতীয় উড়োজাহাজ বিধ্বস্ত, তদন্ত কমিটি গঠন

Date:

spot_img

আসামের জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি রুশ প্রযুক্তির পরিবহণ উড়োজাহাজ এএন-৩২ দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) এ ঘটনা ঘটে।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি ‘কোর্ট অব ইনকোয়ারি’ (তদন্ত কমিটি) গঠন করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় প্রতিরক্ষা মুখপাত্রের বরাতে জানা গেছে, জোরহাটের রাউরিয়া এলাকায় অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কর্তৃপক্ষ হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...