‎যশোর জেনারেল হাসপাতালে দালাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Date:

spot_img


‎যশোর প্রতিনিধি

‎যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং আশিস কুমার দাস এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পি এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় অবৈধভাবে পার্কিং করা একটি অ্যাম্বুলেন্সের (চট্টগ্রাম-ছ ৭১-০০০১) চালককে চ্যালেঞ্জ করেন আদালত। চালক মো. আবুল কালাম আজাদ (৩০) গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত চালক শহরের ঘোপ জেল রোড এলাকার আব্দুল মান্নানের ছেলে।

‎ এছাড়া আদালত হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মালিকদের কঠোর নির্দেশ প্রদান করেন। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ম্যাজিস্ট্রেটদ্বয়।

‎হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পি জানান, সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে দালাল চক্র নির্মূল, অবৈধ পার্কিং এবং অনিয়ম প্রতিরোধে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...