লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

Date:

spot_img

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দের সঙ্গে লাখাই থানা পুলিশ এর নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর বেলা থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস।

লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবে এর সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন, সুমন আহমেদ বিজয়, নাজিম উদ্দীন রানা, আশিক আহমেদ, শফিকুল ইসলাম সাবাল, এসএম জুবায়ের আহমেদ প্রমূখ।

সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ উপস্থিত সাংবাদিক বৃন্দে সার্বিক সহযোগিতা কামনা করে বলেন লাখাই উপজেলার মাদক নির্মূলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে পুলিশের প্রোএকটিভ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন বীটপুলিশিং এর কার্যক্রম জোরদার করে এবং জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা দাঙ্গা প্রতিরোধে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যাব।উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করার আশাবাদ ব্যক্ত করে বলেন উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও চুরি ডাকাতি ও অনলাইন ক্যাসিনো বন্ধে পুলিশের টহল জোরদার করে করা হবে এবং তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি তাঁর আহবানে সাড়াদিয়ে এ মতবিনিময় সভায় অংশ নেওয়ায় উপস্থিত সাংবাদিক বৃন্দে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...