যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক

Date:

spot_img

জেলা প্রতিনিধি,যশোর

যশোরে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১শ’ গ্রাম গাজাসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর নোয়াখালী পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রবিউল ইসলাম বিরামপুরের মৃত তাইজুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রবিউল ইসলাম নিজ এলাকায় গাঁজা বিক্রি করে। এরপর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি রিভলবার, তিন রাউন গুলি ও একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...