সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

spot_img

জীবননগর প্রতিনিধি

জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হোসেন। পরে বিদায়ী পরীক্ষার্থীদের ফুল ও পরীক্ষার উপকরণ দিয়ে বরণ করে নেয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম ও মুন্নী খাতুন। মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী সুপার ফয়জুল আহমেদ আলমগীর এবং শিক্ষিকা শারমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা বেলাল হোসেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...