জামালপুরে মাদকবিরোধী অভিযান, মেলা থেকে আটক ৫

Date:

spot_img

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে আয়োজিত একটি মেলাকে কেন্দ্র করে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ অভিযানে মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি টিম মেলা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মেলার মতো জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাদের মতে, প্রশাসনের এমন তৎপরতায় এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...