সলঙ্গায় ফুয়েল কার্ডে জ্বালানি সরবরাহে স্বস্তি

Date:

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় পরিবহন চালক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং অনিয়মিত সরবরাহের কারণে চরম ভোগান্তিতে ছিলেন ভুক্তভোগীরা। তবে নতুন এই ফুয়েল কার্ড পদ্ধতি চালুর ফলে এখন নির্ধারিত মূল্যে সহজেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা।

ফুয়েল কার্ড বিতরণ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ জানান, এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে।

স্থানীয় মোটরসাইকেল চালকদের ভাষ্য, আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাওয়া যেত না, আর পেলেও বেশি দামে কিনতে হতো। বর্তমানে ফুয়েল কার্ড ব্যবস্থার কারণে নির্ধারিত পরিমাণ জ্বালানি সহজেই পাওয়া যাচ্ছে।

এ উদ্যোগে এলাকায় জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি জনভোগান্তি অনেকটাই কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...