অসহায় মানুষের পাশে নৌবাহিনী, কয়রায় বিনামূল্যে চিকিৎসা সেবা

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো

উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খুলনার কয়রা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা ‘উপশম’-এর অভিজ্ঞ চিকিৎসক দল কয়রা উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

এই ক্যাম্পে কয়রা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ প্রায় এক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগে আক্রান্তদেরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্প চলাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা যায়। তারা নৌবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় ও দুর্গম এলাকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ এবং দুর্যোগকালীন সহায়তা প্রদান করে আসছে। এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...