নববর্ষে মুকসুদপুরের বড় প্রাপ্তি, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

Date:

spot_img

গোপালগঞ্জ প্রতিনিধি

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের নতুন যাত্রাবিরতি চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে ঢাকা-বেনাপোল ও ঢাকা-খুলনাগামী আন্তঃনগর ট্রেন মুকসুদপুর স্টেশনে থামবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি সহধর্মিনীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে সাধারণ যাত্রীদের সঙ্গে আন্তঃনগর ট্রেনে করে মুকসুদপুর স্টেশনে পৌঁছান। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রাবিরতির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের দাবি আমরা অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে পেরেছি। বিএনপি কথার চেয়ে কাজে বিশ্বাসী। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, মুকসুদপুরকে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালু হলে এর সুফল আরও বিস্তৃত হবে।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নববর্ষের দিনে এমন সুখবর তাদের জন্য বিশেষ আনন্দের। তারা জানান, এতদিন ট্রেন না থামায় ভোগান্তিতে পড়তে হতো। এখন সহজ, নিরাপদ ও কম খরচে যাতায়াতের সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...