ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিস স্থাপনে উদ্যোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমপি কাজলের আলোচনা

Date:

spot_img

জাওয়ান উদ্দিন

ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রী সংশ্লিষ্টদের জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এমপি কাজল তার পোস্টে এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সহযোগিতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

স্থানীয়দের মতে, ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া যাবে, যা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...