বাউফলে চোর চক্রের মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Date:

spot_img

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় চোর চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত শিহাব শিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ|

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কাজিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়| মিছিলটি বাহেরচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়|

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি চুরি হওয়া গরু শিহাব শিকদারের গোয়ালঘর থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে| এরই প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে|
মিছিলে গরু চুরির শিকার পরিবার, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন| বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে এবং শিহাব শিকদার এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে তারা দাবি করেন|

তারা আরও অভিযোগ করেন, চোরাই গরু কেনাবেচার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে|

বিক্ষোভকারীরা অবিলম্বে শিহাব শিকদারকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেন|

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি|

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...