ডিপোতেই অকটেন চুরি! খুলনায় হাতেনাতে ধরা ৫ জন, জরিমানা

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর খালিশপুর থানার পদ্মা ডিপো এলাকায় ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে প্রায় ১০ লিটার অকটেনসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন—মাগুরার ট্যাংকলরি চালক ইমরান এবং তার সহযোগী হেল্পার সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল।

প্রশাসনের ভাষ্য, তারা ড্রামে করে অবৈধভাবে অকটেন চুরি করছিলেন। ঘটনাস্থলে পৌঁছে এনএসআই সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলেন।

পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকেই জরিমানা করা হয়—মোট আদায় ১০ হাজার টাকা।জব্দ করা অকটেন প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...