খুলনায় বেতার শিল্পীদের সংকট নিয়ে সংবাদ সম্মেলন

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনায় পরীক্ষামূলক সম্প্রচারের নামে স্বল্প সময়ের অনুষ্ঠান প্রচার করায় বেতার সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে প্রায় ২ হাজার ৩০০ শিল্পী ও কলাকুশলী শিল্পচর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার নগরীর স্থানীয় প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘খুলনা বেতার শিল্পী সারথী’ নামের একটি সংগঠন।

সংগঠনের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন লিখিত বক্তব্যে বলেন, কর্তৃপক্ষ বাজেট সংকটের অজুহাতে অনুষ্ঠান প্রচার সীমিত করে রেখেছে। অথচ আঞ্চলিক পরিচালক, প্রকৌশলী, সহকারী পরিচালক ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। এতে শিল্পীদের প্রতি চরম অবহেলার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে অনুষ্ঠানমালা সংকুচিত করা হচ্ছে। এতে দক্ষিণাঞ্চলের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি চর্চা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পীরা এ অবস্থার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে পূর্ণাঙ্গ সম্প্রচার চালু, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং শিল্পীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে একটি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টে অগ্নিকাণ্ডে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোনাডাঙ্গা থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ধ্বংস হয় এবং আর্কাইভসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

১৯৭০ সালের ৪ ডিসেম্বর যাত্রা শুরু করা এ বেতার কেন্দ্রের প্রথম দিনের সংগীত শিল্পী মাজেদ জাহাঙ্গীর বলেন, শিল্পীদের এমন দুরাবস্থা আগে কখনও দেখা যায়নি। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পাকবাহিনীর হামলায় কেন্দ্রটি ধ্বংস হওয়ার পর দুই বছর সম্প্রচার বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক ধ্বংসের প্রায় ২০ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু না হওয়ায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...