খুলনায় রাশু হত্যা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১

Date:

spot_img

খুলনা অফিস

খুলনা মহানগরীতে বহুল আলোচিত যুবদল নেতা রাশু হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযানে মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে কেএমপি’র খানজাহান আলী থানাধীন মাথাডাঙ্গা সোনালী জুট মিল এলাকায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদ কামাল শেখের ছেলে এবং হেলেনা বেগমের সন্তান। তার ঠিকানা ফুলবাড়ি গেট, সোনালী জুট মিলের সামনে অবস্থিত একটি খাবারের হোটেলের মালিক মোহাম্মদ লিয়নের বাড়ির ভাড়াটিয়া।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মোটরসাইকেলটি রাশু হত্যা মামলায় ব্যবহৃত হয়েছিল।

উল্লেখ্য, এ ঘটনায় দৌলতপুর থানায় গত ১৯ মার্চ ২০২৬ তারিখে এফআইআর নং-০৭ এর মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...