ফুলবাড়ীর ৭ ইউনিয়নে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ভিজিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

Date:

spot_img

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে ভিজিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩৫৯ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম।

একই দিন ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ৩০২ জন অসহায় ও দুস্থ নারী উপকারভোগীর মাঝে ভিজিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

৩নং কাজীহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া ভিজিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ ইউনিয়নের ৩১২ জন অসহায় নারীর মাঝে চাল বিতরণ করা হয়।

৪নং বেতদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল ভিজিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ইউনিয়নের ৩৩৮ জন অসহায় ও দুস্থ নারী উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।

৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ইউনিয়নের ১৭৯ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।

৬নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩০ জুলাই সকাল ১০টায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ২১৮ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে ভিজিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এছাড়া ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৯ জুলাই সকাল ৯টায় ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম মাস্টার ভিজিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ ইউনিয়নের ৪৪০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...