ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে ভিজিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩৫৯ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম।
একই দিন ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ৩০২ জন অসহায় ও দুস্থ নারী উপকারভোগীর মাঝে ভিজিডব্লিউবি'র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
৩নং কাজীহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া ভিজিডব্লিউবি'র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ ইউনিয়নের ৩১২ জন অসহায় নারীর মাঝে চাল বিতরণ করা হয়।
৪নং বেতদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল ভিজিডব্লিউবি'র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ইউনিয়নের ৩৩৮ জন অসহায় ও দুস্থ নারী উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।
৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ইউনিয়নের ১৭৯ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।
৬নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩০ জুলাই সকাল ১০টায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ২১৮ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে ভিজিডব্লিউবি'র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়া ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৯ জুলাই সকাল ৯টায় ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম মাস্টার ভিজিডব্লিউবি'র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ ইউনিয়নের ৪৪০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬