খুলনার পাবলায় সুপেয় পানির সংকট নিরসনে পুনাকের গভীর নলকূপ উদ্বোধন

Date:

spot_img


খুলনা ব্যুরো

খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে পাবলা সবুজ সংঘ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নলকূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভাপতি প্রফেসর নাসিমা ফেরদৌসী।
অনুষ্ঠানে পুনাকের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে পাবলা সবুজ সংঘ এলাকার বাসিন্দারা নিরাপদ পানির সংকটে ভুগছিলেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে পুনাকের উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে, যা স্থানীয় মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও জানান, পুনাক শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবার কল্যাণেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডও পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পুনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অনেক এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে সহায়ক হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...