খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেওয়াল টপকে বন্দি পলায়ন

Date:

spot_img

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

খুলনার পুরাতন জেলা কারাগার থেকে দেওয়াল টপকে মো. ইমন মাঝি নামে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তিনি কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
কারা সূত্রে জানা গেছে, পলাতক বন্দি মো. ইমন মাঝির পিতা আবদুল মাঝি। তিনি খুলনা মহানগরের লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় জিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সূত্র আরও জানায়, মো. ইমন মাঝি সোনাডাঙ্গা থানায় দায়ের করা মামলা নম্বর ০৯(০১)২৫ (তারিখ: ২১ আগস্ট ২০২৫)-এর আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারায় চুরির মামলা রয়েছে। তিনি গত ১৩ জুন ২০২৬ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কীভাবে বন্দি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...