গাংনীতে হাতেনাতে এক চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Date:

spot_img

গাংনী প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধের মুদি দোকান থেকে টাকা চুরির সময় মতিয়ার (৩২) নামে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছে তার অন্য দুই সহযোগী।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ায় মৃত সাদেক আলীর ছেলে আঃ সাত্তার বুলবুলি (৬২) বাম চোখে দেখতে পান না, সে একটি মুদি দোকান ব্যাবসা করেন।

ঘটনার সময় দুপুরে চোর চক্রের তিন সদস্য—শিশিরপাড়া গ্রামের সমশেরের দুই ছেলে মতিয়ার (৩২) ও রতন (৩০) এবং রকমতের ছেলে আশরাফুল (৩৫) ওই দোকানে আসে।

একপর্যায়ে তারা কৌশলে বৃদ্ধ সাত্তার বুলবুলির দোকানের ক্যাশ বাক্স থেকে ৩,০০০ (তিন হাজার) টাকা চুরি করে।
টাকা চুরির বিষয়টি ব্যাবসায়ী টের পেলে চিৎকার শুরু করে।
এ সময় আশপাশের লোকজন তাৎক্ষণিক ছুটে এসে চোর চক্রের সদস্য মতিয়ারকে হাতেনাতে আটক করলেও অপর দুই সহযোগী রতন ও আশরাফুল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে উত্তেজিত জনতা আটককৃত মতিয়ারকে গণধোলাই দিয়ে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, আটককৃত চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...