চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Date:

spot_img

মনোয়ার হোসেন, কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-৭, চট্টগ্রাম ও ব্যাটালিয়ন-১০ বিজিবির যৌথ অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গোমারবাড়ি পূর্বপাড়া এলাকার রিপন হোসেনের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রিপন হোসেনের স্ত্রী রোকসানা আক্তার এবং জসিম উদ্দিনের ছেলে রবিউল আলমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন হোসেনের ঘর থেকে আনুমানিক সাত লাখ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় প্রধান অভিযুক্ত রিপন হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রিপন ও রোকসানা দম্পতির বাড়িতে মজুদ রাখতেন। পরবর্তীতে রবিউল আলমের সহযোগিতায় বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে অধিক মূল্যে এসব গাঁজা বিক্রি করা হতো।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক রিপন হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...