
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ২০ ব্যাটালিয়ান , ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়ান ও দিনাজপুর ৪২ব্যাটালিয়ান এর অভিযানে সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।
২৫ জুন দিনাজপুর-৪২ ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের,পিএসসি জি+, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জয়পুরহাট ২০ব্যাটালিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী২৯ ব্যাটালিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ – উজ – জামান পিএসসি এবং দিনাজপুর৪২ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান, পুলিশ সুপার দিনাজপুর জেদান আল মুসা, দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজারের বেশি নেশা জাতীয় দ্রব্য ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, কোকেন, হেরোইন ও প্রায় ৯ হাজার বোতল বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য।
২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ কে সামনে রেখে দিনাজপুর সেক্টর এর অধীনস্থ ৩ টি ব্যাটালিয়ান এর সীমান্তে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।





