যশোরে ২ কোটি ২৩ লাখ টাকার ১৩ স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন আটক

Date:

spot_img

যশোর প্রতিনিধি

যশোরের বিজিবি ২ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন সরদার নামে এক চোরাকারবারকে আটক করেছে। তিনি বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গদখালি বাজার থেকে তাকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিজেবব’র একটি অভিযানিক দল ভোরে ঝিকরগাছার গদখালী বাজারে অভিযান চালায়।এ সময় সন্দেহজনকভাবে সাহাব উদ্দিনকে আটক করা হয়। তল্লাশিকালে সাহাব উদ্দিনের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১শ’৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়দাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল মোবাইল ফোন ও কিছু নগদ টাকা। আটক শাহাব উদ্দিনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...