
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার (২৬ জুন) ভোররাত আনুমানিক ৪টা ২০ মিনিটে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন রাসেল মিয়া (২৮)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, অভিযানের সময় রাসেল মিয়ার হেফাজত থেকে মোট ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা।
এদিকে অভিযানের সময় রাসেল মিয়ার সহযোগী আব্দুল আহাব ওরফে আহাদ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে সুনামগঞ্জ জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং মাদক কারবারিদের।





