খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনার সোনাডাঙা থানার বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)-কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে র‍্যাব-৬ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গত ২৯ মে সংঘটিত খুলনার সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার ১ নম্বর আসামি ও প্রধান অভিযুক্ত মো. রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং আলমগীর হাওলাদারের ছেলে।

উল্লেখ্য, গত ২৯ মে সোনাডাঙা থানার একটি বাসায় শ্বাশুড়ি ও দুই শিশুসহ তিনজনকে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত রফিক হাওলাদার পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখে।

র‍্যাব জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রফিকুল ইসলাম হাওলাদারকে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে অনুসন্ধান চলছে।

র‍্যাবের দাবি, এই গ্রেফতারের মাধ্যমে আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...