ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যয় তরুণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

”একটি গাছ একটি প্রাণ- একটি সবুজ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ,এর উদ্যোগে
শুক্রবার (৫ জুন) সকালে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মো. রাসেল হাওলাদার। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে। পরিবেশ সুরক্ষায় তরুণদের আরও সক্রিয় ও সচেতন হতে হবে।”

সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “প্রত্যয় তরুণ সংঘ সবসময় সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী বলেন, “সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক মানুষের অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগেই আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারি।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যকরী সদস্য সুমন চন্দ এবং সদস্যবৃন্দ প্রদ্বীপ দুয়ারী, প্রদীপ কর, গোপাল শীল, উজ্জ্বল সাহাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...