খুলনা ব্যুরো
খুলনার সোনাডাঙা থানার বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)-কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-৬ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গত ২৯ মে সংঘটিত খুলনার সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার ১ নম্বর আসামি ও প্রধান অভিযুক্ত মো. রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং আলমগীর হাওলাদারের ছেলে।
উল্লেখ্য, গত ২৯ মে সোনাডাঙা থানার একটি বাসায় শ্বাশুড়ি ও দুই শিশুসহ তিনজনকে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত রফিক হাওলাদার পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখে।
র্যাব জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রফিকুল ইসলাম হাওলাদারকে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে অনুসন্ধান চলছে।
র্যাবের দাবি, এই গ্রেফতারের মাধ্যমে আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬