পুলিশ বাহিনী চেইন অব কমান্ড না মানলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

spot_img

মানবাধিকার সমুন্নত রেখে কৌশলগতভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সময়ে মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের এ বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে। থানায় আসা কোনো সেবা প্রার্থী যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশ সদস্যদের দায়িত্ব। তিনি বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগান শুধু কথায় নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। ভবিষ্যতে সব পর্যায়ে এসব কার্যক্রম রেকর্ডে রাখার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীতে কোনো ধরনের দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গকে প্রশ্রয় দেবে না। বিশেষ করে যারা চেইন অব কমান্ড ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম পরিচালনার সময় মানবাধিকার সমুন্নত রেখে কৌশলী ভূমিকা পালন করতে হবে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুলিশিং শুধু অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলাও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...