সিরাজদিখানে ডিবি পুলিশের হামলার মামলার আসামী আমির হোসেন কসাইকে গ্রেফতার 

Date:

spot_img

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী এলাকার চিহ্নিত  ত্রাস চাঁদাবাজ ভূমিদস্য আমির হোসেন কসাই কে  আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৯ মে নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনায় আমির হোসেন কসাই আহত হওয়ায় তাকে কঠোর পুলিশ পাহারায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রধান আসামীকে আটক করা হলেও অন্য জড়িতদের গ্রেফতারে মাঠে কাজ করছে একাধিক টিম।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে আহত আসামীকে হাসপাতালে নেওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান,আমির হোসেন  কসাই  পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত  ১ নং আসামী ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন  আছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য গত ১১ অক্টোবর ২০২৪ সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের বালুচর বাজারে আমির হোসেন কসাই এর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ধরতে গেলে ডিবি পুলিশের উপর হামলা করে পালিয়ে যায়।আরো উল্লেখ থাকে যে আমির হোসেন কসাইয়ের বিরুদ্ধে একাধিক পুলিশ বাদী সহ বিভিন্ন মামলা রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...