‎বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান

‎বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৫ থেকে ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ থেকে ১০ মে ২০২৬ খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ও রূপসা উপজেলার পিঠাভোগে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‎ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে ২৫ বৈশাখ (৮ মে) বিকেল তিনটায় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার, সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। স্মারক বক্তৃতা করবেন শিক্ষাবিদ ও খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।

‎২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

‎২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার।

‎প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

‎এছাড়া রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ তিন দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

‎২৫ বৈশাখ (৮ মে) রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিকেল তিনটায় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত মেহনাজ। ২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য এস কে আজিজুল বারী এবং ২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

‎প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...