জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ২২ টাকা কমালো বিইআরসি

Date:

spot_img

তিন দফায় টানা বড় ধরনের মূল্যবৃদ্ধির পর এবার জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হবে ২০৫ টাকা ৪৫ পয়সা। এর আগে এই দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য ৭ মে রাত থেকেই কার্যকর হবে।

চলতি বছরের শুরুতে, জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা করা হয় ৯৫ টাকা ১২ পয়সা। তবে ফেব্রুয়ারির শেষভাগে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে বিঘ্ন সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত বদলে যায়।

এর প্রভাবে মার্চে প্রথম দফায় জেট ফুয়েলের দাম একলাফে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়। পরে ২৪ মার্চ দ্বিতীয় দফায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ২৯ পয়সায়। সর্বশেষ এপ্রিল মাসে তা আরও বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

দীর্ঘ মূল্যবৃদ্ধির ধারাবাহিকতার পর এবার দাম কমানোর সিদ্ধান্তে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...