“ফ্যান্টাসি চুয়াডাঙ্গা” পার্কে কিশোরীকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়: দুই যুবক গ্রেফতার

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার পূড়াপাড়া মোড়ে অবস্থিত ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কে ঘুরতে গিয়ে এক কিশোরী ও তার বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানার
পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ৯টার দিকে দামুড়হুদা থানাধীন “চুয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্ক” নামের একটি বিনোদন স্পটে ঘুরতে আসে। এসময় তার সঙ্গে তার বন্ধু ঢাকার খিলক্ষেত এলাকার বিল্লাল হোসেন এর ছেলে মেহেদী হাসান শুভ (১৬) উপস্থিত ছিল।
পরে একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে পার্কের পূর্ব পাশে অবস্থানকালে কয়েকজন যুবক তাদের গতিবিধি লক্ষ্য করে এবং সুযোগ বুঝে তাদের কাছে গিয়ে ছবি ও ভিডিও ধারণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মান-সম্মানের ক্ষতি করার হুমকি দিয়ে ছেলেটির কাছ থেকে প্রথমে ১ হাজার ৫০০ টাকা আদায় করে এবং পরবর্তীতে আরও ১০ হাজার টাকা দাবি করে।

ভীত-সন্ত্রস্ত অবস্থায় ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে দামুড়হুদা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের নওশাদ আলীর ছেলে শাকিল খান (২০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের টাপু বিশ্বাস এর ছেলে সজিব বিশ্বাস (১৯)। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত অপর দুই যুবক রাকিবুল (২৬) ও রুবেল (২০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...