পাথরঘাটায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা

Date:

spot_img

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার কাকচিরা বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাকচিরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘দয়াল এন্টারপ্রাইজ’ ও ‘খাতিজা এন্টারপ্রাইজ’ নামে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল, প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার ভোজ্যতেলের মজুদ পাওয়া যায়।

অসাধু উপায়ে তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান শেষে জব্দ করা তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় ক্রেতারা র‌্যাবের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...