ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঝালকাঠি জেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের এ উৎসব পালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশুপার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা উপাদান স্থান পায়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

এতে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসক মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর প্রশাসক কাওছার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে শিশুপার্কের মুক্তমঞ্চে শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোকজ নৃত্য ও সংগীতের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

এছাড়া নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে লোকজ মেলা, হা-ডু-ডু প্রতিযোগিতা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠিবাসী নতুন বছরকে বরণ করে নেয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...