নওগাঁয় মিঠু হোসেন হত্যা: রহস্য উদঘাটন, ঢাকায় গ্রেপ্তার মূল আসামি

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছিতে সংঘটিত চাঞ্চল্যকর মিঠু হোসেন হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন আসামি মো. রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় একটি রক্তাক্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দা মিঠু হোসেন। মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে আশুলিয়া থানার কুড়গা এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত জানান, ঘটনার রাতে তিনি ও মিঠু একই ভ্যানে করে যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে তিনি বদলগাছি থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং সেখান থেকে ঢাকায় আত্মগোপন করেন।

এ ঘটনায় বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...