ইসলামাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

Date:

spot_img

জাওয়ান উদ্দিন, কক্সবাজার

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়া সাতগড়িয়া পাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পু্লিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পক্ষে সহায়তা তুলে দেয়া হয়।

সোমবার দুপুরে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার এ সহায়তা প্রদান করেন। প্রদানকালে স্থানীয় ওয়ার্ড মেম্বার জুবাইদ উল্লাহ জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুর রহমানের ছেলে শাহজাহানের পরিবারের হাতে নগদ টাকা, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জামা পোষাক প্রদান করা হয়।

ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, পুলিশ শুধু নিরাপত্তা রক্ষায় নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যও সবসময় প্রস্তুত। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি। এই অঞ্চলের মানুষের জীবনমান ও নিরাপত্তায় পুলিশের কাজ অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...