খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

Date:

spot_img

খুলনা ব্যুরো

উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দঘন পরিবেশে বরণ করে নেয় নতুন বছরকে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। নতুন বছরকে বরণ করার এই আয়োজন আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, প্রতি বছরই খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ দিনে খুলনাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। শিক্ষার্থীদের সৃজনশীল কারুকাজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বর্ষবরণের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও পিঠাপুলি উৎসবসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

নববর্ষের এ আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবার ও আগত দর্শনার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...