সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ বিক্রেতা আটক, বাজারমূল্য ৬৬ হাজার টাকা

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি

সুন্দরবনের দাকোপ উপজেলার নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামে এক মাংস বিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ অভিযানিক দল খুলনার দাকোপ থানার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিকার করা হরিণের ৩০ কেজি মাংসসহ মেহেদী হাসান নামে এক বিক্রেতাকে আটক করা হয়।

অভিযানে জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় হরিণসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, সংরক্ষণ বা বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। বন বিভাগের পাশাপাশি কোস্ট গার্ডও এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...