গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ

Date:

spot_img

​সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করার পাশাপাশি একটি মাদক বিক্রির স্পট থেকে সিসি ক্যামেরার ডিভিআর (DVR) জব্দ করা হয়েছে।

​আজ মঙ্গলবার (২১ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার তিখাসার, টরকী চাতাল এবং ঈগল পরিবহন কাউন্টার সংলগ্ন গলিতে এই মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান চালানো হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিখাসার ও টরকী চাতাল এলাকায় অভিযান পরিচালনা করার সময় এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত মূল মাদক ব্যবসায়ীদের বসতবাড়ি ও বিক্রির গোপন স্পটে হানা দেয় আভিযানিক দল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও, মাদক কারবারে ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভিআর যন্ত্রটি জব্দ করা হয়। জব্দকৃত ডিভিআরের ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যাদি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

​পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

​অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ এবং বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...