অর্থপাচার বন্ধ হলে অনেক সমস্যার সমাধান হতো: প্রধানমন্ত্রী

Date:

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সময়ে দেশের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে গেছে। প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বন্ধ করা গেলে দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব হতো।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রথম সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রংসহ দেশের ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী বলেন, “এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে গেছে। প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হতো। এভাবে অর্থপাচার না হলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেত।”

তিনি আরও বলেন, “প্রতিবছর যে ১৬ বিলিয়ন ডলার পাচার হতো, তা না হলে আপনাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যেত। তবে আমাদের সরকার পর্যায়ক্রমে যেসব সমস্যা সমাধানযোগ্য, সেগুলো আগে সমাধানের চেষ্টা করছে।”

বৈঠকে প্রধানমন্ত্রী সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কোনো জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না।

তারেক রহমান বলেন, সবার জন্য একটি প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে এবং এ লক্ষ্য অর্জনে সব শ্রেণি-পেশা ও জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, “আমি কাউকে আলাদা মনে করি না। সবাইকে নিয়েই আমরা একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...