জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাবে বিএনপি সরকার

Date:

spot_img

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ গঠনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি গণকবরস্থানে জুলাই শহিদ দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহিদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে আহমেদ আযম খান বলেন, ১৬ জুলাই শহিদ আবু সাঈদ ও শহিদ ওয়াসিমের আত্মত্যাগ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। এই আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের অবসান ঘটে।

মন্ত্রী বলেন, ১৬ জুলাইয়ের এই আত্মত্যাগ জাতি যুগ যুগ ধরে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জুলাইয়ের চেতনা ধারণ করে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই সরকার গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন নিহত হন। তাঁদের স্মরণে প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালিত হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...