তালতলী আর্জেন্টিনা–ব্রাজিল প্রীতি ম্যাচের আগেই শোকের ছায়া, স্ট্রোকে প্রাণ হারালেন খোকন কর্মকার

Date:

spot_img

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খোকন কর্মকার (৪০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা ওয়ার্ম-আপ ও অনুশীলনে অংশ নেন। এ সময় হঠাৎ খোকন কর্মকার মাঠেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত খেলোয়াড় ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোকন কর্মকার উপজেলার মালিপাড়া এলাকার বাসিন্দা এবং দিলীপ কর্মকারের ছেলে।

ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর আয়োজকরা নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচটি স্থগিত ঘোষণা করেন।

এইচএসসি-২০০০ ব্যাচের একজন আয়োজক বলেন,
“খোকন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। সবাই মিলে আনন্দঘন পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

খোকনের আরেক বন্ধু জানান,
“খেলা শুরুর আগে আমরা সবাই একসঙ্গে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”

এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী জানান, হাসপাতালে আনার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

খোকন কর্মকারের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। বন্ধু, স্বজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...