কয়রায় র‍্যাবের অভিযানে সুন্দরবনের জলদস্যু গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নে অভিযান চালিয়ে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

র‍্যাব-৬ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেফতার হওয়া আজহারুল একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও সুন্দরবন এলাকার জলদস্যু। তার বিরুদ্ধে খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
র‍্যাব আরও জানায়, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব বলেছে, সন্ত্রাস, অস্ত্র ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...