ইজারার নামে চাঁদাবাজি ও ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে প্রতিবাদ সভা

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

ইজারার নামে চাঁদাবাজি এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার আহারকান্দি বাজারে সদর ইউনিয়নের সচেতন জনসাধারণ, ছোট ইঞ্জিনচালিত নৌকা ও বারকি নৌকার মাঝি-মালিক, শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় এবং অভিবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিম জাফলং ইউপির সাবেক সদস্য ও বিএনপি নেতা মুহিবুর রহমান বাবুল, সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির, গোয়াইনঘাট সদর ইউপি সদস্য এম এ মুতলিব, সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল হুসেন আবুল, বিএনপি নেতা হুসেইন আহমদ, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আমির হুসেন, সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ময়ুর আহমদ, উপজেলা নৌকা শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষে আজমল হোসেন, শ্রমিকদের পক্ষে সাইফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান এবং বিছানাকান্দি শ্রমিক সমিতির সভাপতি আমির হুসেনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ইজারার নামে সাধারণ নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। একই সঙ্গে ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...