দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি, কলামিস্ট আবু সুফিয়ানের ইন্তেকাল

Date:

spot_img

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা গন উন্নয়ন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক কবি, বিশিষ্ট কলামিস্ট আবু সুফিয়ান শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২ টার সময় নিজ বাস ভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে (স্টোক করে) ইন্তেকাল করেছেন।

আবু সুফিয়ান ১৯৮৯ সালের ১২ মার্চ প্রতিষ্ঠিত করেন। গান উন্নয়ন গন্থগার দর্শনা এলাকার একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে। আবু সুফিয়ান একধারে কবি, কলামিস্ট ও সাংস্কৃতিক এবং সংগঠক আবু সুফিয়ানের তত্বাবধানে ও নির্বাহি পরিচালনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি দর্শনার স্থানীয় উন্নয়ন, সাহিত্য চর্চা এবং সামাজিক সচেতনতামুলক নানাকার্যক্রমে নিয়মিত ভুমিকা রেখে আসছিল। আবু সুফিয়ানের একটি স্লোগান “একমুঠো ভাত নয়,এক মুঠো আলো চাই “। তিনি শুধু জ্ঞানপিপাসু নন, সাদাসিধে, বিনয়ী একজন মানুষ ছিলেন। বই, জ্ঞান আর সত্যের প্রতি ছিল তাঁর অদম্য আকর্ষণ। তিনি বিশ্বাস করতেন—মানুষের সবচেয়ে বড় পরিচয় তার চরিত্র ও প্রজ্ঞা। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, শুভাকাঙ্ক্ষীদের জন্যও এক অপূরণীয় শূন্যতা। তাঁর আন্তরিকতা, স্নেহ, পরামর্শ আর নির্মল হাসি স্মৃতির পাতায় চিরকাল চুয়াডাঙ্গাবাসী মনে রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...