যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি অর্জন করলেন স্কাউট নেতা ড. সৈয়দ মো. হায়দার আলী

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটসের বিশিষ্ট সংগঠক, মৌবন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক এবং গাজীপুর জেলা রোভারের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত স্কাউট নেতা ড. সৈয়দ মো. হায়দার আলী যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব ফিলোসফি (PhD) ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তিনটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের পিস অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

এ অর্জন উপলক্ষে তিনি বাংলাদেশ স্কাউটসের সকল অঞ্চলের কমিশনার, আঞ্চলিক সম্পাদক, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ), আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, ট্রেনিং টিমের সদস্য এবং কনফারেন্সে অংশগ্রহণকারী লিডার ট্রেইনারদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় ড. হায়দার আলী বলেন, স্কাউটিং জীবনে যাঁদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন, তাঁদের দিকনির্দেশনা, দোয়া ও ভালোবাসাই আজকের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় প্রেরণা। একজন স্কাউট লিডার হিসেবে এ স্বীকৃতি তাঁর জন্য গর্বের, একই সঙ্গে দেশ ও সমাজের প্রতি তাঁর দায়িত্বও আরও বেড়ে গেছে।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাঁকে দেশ ও সমাজের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করেন এবং তাঁর সকল শ্রদ্ধেয় শিক্ষক ও প্রশিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত দান করেন।

উল্লেখ্য, ড. সৈয়দ মো. হায়দার আলী দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কাউটিং, যুব নেতৃত্ব, শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও দায়িত্ব পালন করছেন এবং স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশে একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...