গোয়াইনঘাটে নদী ভাঙ্গনের কবলে গৌরীপুর( লংপুর) গ্রাম

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গৌরীপুর( লংপুর)এলাকায় নদী ভাংঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা, বসতভিটা, গাছপালা সহ লংপুর গ্রামের যাওয়ার একমাত্র রাস্তা কাপনা নদীর ভাংঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, কাপনা নদীর উপর মানিকগঞ্জ ব্রীজ হইতে গৌরীপুর গ্রামের বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার জায়গা নদী ভাংঙ্গনের সৃষ্টি হওয়ায় লংপুর গ্রামের জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে।

স্থানীয়রা জানান, ভাংঙ্গন রোধে সরকারি ভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি। নদী ভাঙ্গন রোধ করা না গেলে গৌরীপুর গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। গ্রামের পূর্ব পাশ দিয়ে পাশ্ববর্তী লংপুর গ্রামের যাওয়ার রাস্তাটিতে ভাংঙ্গন সৃষ্টি হওয়ায় যান চলাচল বন্ধ হওয়ার পথে। চলতি বছরের বর্ষা মৌসুমে রাস্তাটি নদী গর্ভে একেবারে বিলীন হতে পারে। নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

গৌরীপুর গ্রামের বিরেন্দ্র বিশ্বাস বলেন,আমাদের গ্রামে ২০০ টির বেশি পরিবার রয়েছে। আমরা সবাই হিন্দু ধর্মের লোক। দ্রুত ভাংঙ্গন রোধে ব্যবস্থা না নিলে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে গ্রামটি একেবারে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। দ্রুত গ্রামটি রক্ষার জন্য উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড সিলেট এর উপ সহকারি প্রকৌশলী মোঃ হাসান পারভেজ রিয়াদ বলেন, ইতিমধ্যে আমরা গৌরপুর গ্রামের নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছি।স্থানটিতে কাজের জন্য আগামী বাজেট চাহিদায় প্রস্তাবনা পাঠানো হবে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...